খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ জন মাদক ব্যবসায়ীসহ ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩ জুন) সকাল ৮টা থেকে সোমবার (৪ জুন) সকাল ৮টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, খুলনা জেলার ৯টি থানা এলাকায় ১৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, ২৭ পিস ইয়াবা, ১ লিটার দেশি মদ ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।








