যাত্রীর পেটের ভেতর মিললো ১২টি স্বর্ণের বার

বেনাপোল প্রতিনিধি
০৫ জুন ২০১৮, ১২:৩১আপডেট : ০৫ জুন ২০১৮, ১৪:৩৬

যাত্রীর পেটের ভেতর মিললো ১২টি স্বর্ণের বার বেনাপোল চেকপোস্ট কাস্টমসে মহিউদ্দীন (২৭) নামে এক পাসপোর্ট যাত্রীর পেটের ভেতর থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সকাল ১০টার দিকে ট্রাভেল ট্যাক্স চেকিং পয়েন্ট থেকে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা সদস্যরা। আটক মহিউদ্দীন কুমিল্লা জেলার তিতাস উপজেলার বিরামকান্দি গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিই-০৮৮৫২০৪।
শুল্ক গোয়েন্দা জানায়, আগে থেকে তাদের কাছে গোপন তথ্য ছিল মহিউদ্দীন নামে একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসের টিটি চেকপয়েন্ট থেকে মহিউদ্দীনকে আটক করে শুল্ক গোয়েন্দা।
যাত্রীর পেটের ভেতর মিললো ১২টি স্বর্ণের বার তিনি আরও জানান, বেনাপোল বাজারে নিয়ে এক্সরে করার পর মহিউদ্দীনের পেটের ভেতর থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার সাইফুর রহমান জানান, আটক মহিউদ্দীনকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম