ঝিনাইদহে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ জুন) রাত থেকে মঙ্গলবার (৫ জুন) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসপি মিজানুর রহমান জানান, ঝিনাইদহে সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ২০ জন, শৈলকুপা থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ৭ জন, কালীগঞ্জ থেকে ৫ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।








