মোংলা বন্দরে গাড়ি চুরির ঘটনায় দুই কর্মকর্তা বরখাস্ত

মোংলা প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ১২:৫৩আপডেট : ০৬ জুন ২০১৮, ১২:৫৭

মোংলা বন্দর মোংলা বন্দরে গাড়ি চুরির ঘটনায় দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। বুধবার (৬ জুন) সকাল ১১টার দিকে তাদের বরখাস্ত করা হয়।এ ঘটনায় বন্দরের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল শাহ মিজানুর রহমান চৌধুরীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বরখাস্তকৃতরা হলেন, বন্দর ট্রাফিক ইনচার্জ মিয়া মোহাম্মদ আলী এবং সিনিয়র আউটডোর সহকারী মো. তোফাজ্জেল।

চেয়ারম্যান এ কে এম ফারুক হাসান জানান, সোমবার (৪ জুন) বিকালে বন্দরের ৫ নম্বর কার ইয়ার্ড থেকে ভুয়া কাগজপত্র দেখিয়ে আড়াই কোটি টাকার বিলাসবহুল একটি প্রাডো গাড়ি বের করে নিয়ে যায় একটি প্রতারক চক্র। পরে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জমাকৃত কাগজপত্র মিলিয়ে দেখতে গিয়ে সবগুলো কাগজই জাল দেখতে পান। এ ঘটনায় ট্রাফিক (সার্বিক) অফিসার মিজানুর রহমান মঙ্গলবার রাতে মোংলা থানায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।  

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

গাড়ি আমদানিকারক মালিকদের সংগঠন বারবিডার সভাপতি মো. হাবিবুল্লা ডন ও মোংলা বন্দর ব্যবহারকারী এইচএম দুলাল জানান, মোংলা বন্দরকেন্দ্রিক গাড়ি আমদানিকারকদের মধ্যে ভীতি ছড়ানো ও বন্দরের সুনাম নষ্ট করতেই প্রতারক চক্র এ ঘটনা ঘটিয়েছে।

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম