চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকার সময় আটক ৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ১৮:২০আপডেট : ০৬ জুন ২০১৮, ১৯:১০

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ছয় বাংলাদেশিকে অবৈধভাবে দেশে ঢুকানোর সময় বিজিবি আটক করেছে। বুধবার ভোর ৪টার দিকে সীমান্তের ৬২ নম্বর মেইন পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

খালিশপুরের ৫৮ ব্যাটালিয়নের বেনীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আকমল হোসেন জানান, ‘বুধবার ভোরে ক্যাম্পের একদল বিজিবি সদস্য সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় ৬২নং মেইন পিলারের কাছ দিয়ে বিএসএফ সদস্যরা গোপালগঞ্জ সদর উপজেলার সুলতান শাহী গ্রামের নুর মোহাম্মদ কুতুব মুন্সীর ছেলে মাসুম মুন্সী (২৬), মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে মেহেবুব শেখ (২৭), পিরোজপুর সদর উপজেলার গৌরাঙ্গ চন্দ্র শীলের ছেলে শ্রী বলরাম সিং (২৬), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সান্তা গ্রামের মৃত হোসেন মাতব্বারের মেয়ে রেনু বেগম (৩২), মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রামনগর গ্রামের লাল মিয়ার মেয়ে বীথি খাতুন (২০), যশোর জেলার মনিরামপুর উপজেলার পারখাজিরা গ্রামের বাবর আলী সর্দারের মেয়ে মসিরন বিবিকে (৪০) পুশ ইনের চেষ্টা করে। এ সময় তাদের আটক করা হয়। এরপর তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়।

আটক মাসুম মুন্সী জানান, ৯ মাস আগে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে সেসহ ৬ জন অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে পুলিশে দেয়। দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মঙ্গলবার সকালে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। এরপর তাদের ওই দেশের পুলিশ সীমান্তে এনে বিএসএফের কাছে সোপর্দ করে। পরে বুধবার ভোরে বাংলাদেশে ঢুকানোর সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে।

জীবননগর থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। তাদের চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম