চুয়াডাঙ্গায় ১৯টি স্বর্ণের বারসহ আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ জুন ২০১৮, ১২:৫৬আপডেট : ০৭ জুন ২০১৮, ১৬:২৬

চুয়াডাঙ্গায় ১৯টি স্বর্ণের বারসহ আটক ২ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্টে ভারতে যাওয়ার সময় ১৯টি স্বর্ণের বারসহ (২ কেজি ২৭৮ গ্রাম) দুই যাত্রীকে আটক করা হয়েছে। তারা হলেন নুরুল ইসলাম (৪৬) ও মাসুদ রানা (৪০)। বৃহস্পতিবার (৭ জুন) বেলা ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটক নুরুল ইসলাম ঢাকা কেরাণীগঞ্জ উত্তর রামেরকান্দা এলাকার ও মাসুদ রানা মুন্সীগঞ্জ জেলার লৌহজন উপজেলার কালুরগাও গ্রামের বাসিন্দা।

জানা যায়, আজ সকালে নুরুল ইসলাম যার পাসপোর্ট নম্বর (বি ইউ০৯২২৭৩০) ও মাসুদ রানা যার পাসপোর্ট নম্বর (বিএম ০০০৫৩৫২) ঢাকা থেকে বাসে করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে পৌঁছায়। এরপর ইমিগ্রেশন কাজ শেষ করে কাস্টমস অফিসে প্রবেশ করলে তাদের ট্রলি ব্যাগ তল্লাশি করে ২ কেজি ২৭৮ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

যশোর বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা উপপরিচালক সাইফুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার সকালে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে দুই যাত্রী স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করছে এ সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল রাজস্ব ও শুল্ক কর্মকর্তা ছবি রাণী দত্তের নেতৃত্বে একটি টিম দর্শনা চেকপোস্ট সীমান্তে অবস্থান নেয়। এরপর তাদেরকে আটক করে ব্যাগ তল্লাশি করলে তাদের কাছ থেকে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’ এ ব্যাপারে দামুড়হুদা থানায় মামলা হবে বলেও জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম