ঝিনাইদহে ৬০ লাখ টাকার হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ জুন ২০১৮, ২০:০৫আপডেট : ০৭ জুন ২০১৮, ২০:০৫

গ্রেফতার

ঝিনাইদহের শহরের আরাপপুর এলাকায় যাত্রীবাহী গড়াই পরিবহন থেকে ৬০ লাখ টাকা মূল্যের ছয়শ’ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ মে)  সকাল ১১টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাগুরা জেলার তাহেরপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আমিরুল ইসলাম, ঝিনাইদহের শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামের রুহুল আমিনের ছেলে জামাল আক্তার, একই উপজেলার দুধসর গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে লাল্টু মন্ডল ও কুষ্টিয়া জেলার এরশাদনগর গ্রামের মৃত নুর আলীর ছেলে জাহাঙ্গীর আলম।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের আরাপপুরে কুষ্টিয়া থেকে খুলনাগামী যাত্রীবাহী গড়াই পরিবহনে তল্লাশী চালানো হয়।

এসময় চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গাড়ির ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৬০ লাখ টাকা। আটাককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে জব্দ করা হেরোইন খুলনার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারাও সঙ্গে ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম