সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, পাঁচটি রাম দা ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) ভোররাতে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ার লস্কর ফিলিংস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো কালিগঞ্জের কাশিবাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোজাফফর হোসেন (৩৮) ও সদর উপজেলার ডুমুরতলার মোজাম্মেল হকের ছেলে আতাউর রহমান বাবলু (৩২)।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক শাহরিয়ার হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে সাতক্ষীরা-যশোর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছয়ঘরিয়ার লস্কর ফিলিংস্টেশন সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।








