আর্জেন্টিনার সমর্থক দম্পতিকে কোপানোর ঘটনায় ৮ ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
২০ জুন ২০১৮, ০১:০৫আপডেট : ২০ জুন ২০১৮, ০১:১৫

ব্রাজিল সমর্খকদের ধারালো অস্ত্রের আঘাতে আহত দম্পতি খুলনা মহানগরীর দৌলতপুরে আর্জেন্টিনা সমর্থক দম্পতিকে কোপানোর ঘটনায় ৮ ব্রাজিল সমর্থকের নামে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) আহত মো. শুকুর হাওলাদারের মামা ধলু শেখ বাদী হয়ে দৌলতপুর থানায় এ মামলা করেছেন। তবে পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘রাশিয়া বিশ্বকাপ ফুটবলকে ঘিরে থানাধীন মহেশ্বরপাশা এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার (১৮ জুন) রাতেই হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ধলু শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।’

মামলার বাদী ধলু শেখ জানান, রাশিয়া বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলকে সমর্থন করা নিয়ে বিরোধে তার ভাগ্নে ও ভাগ্নের বউকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এ ঘটনায় হামলাকারী ব্রাজিল সমর্থক মহেশ্বরপাশা এলাকার ৮ জনের নামে তিনি থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

তিনি আরও জানান, তার ভাগ্নে ও ভাগ্নের স্ত্রী এখন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই শাহিনুর রহমান বলেন, দায়েরকৃত মামলায় অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপ ফুটবলের শনিবারের খেলায় আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ ড্র করে। এরপর মহেশ্বরপাশা এলাকার ব্রাজিল সমর্থকরা আজেন্টিনা সমর্থকদের তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দিতে শুরু করে। পরদিন রবিবার ব্রাজিল দলও তাদের প্রথম ম্যাচে ড্র করে। এর ফলে আজেন্টিনা সমর্থকরা পাল্টা বক্তব্য দিয়ে ব্রাজিল সমর্থকদের তিরস্কার করে। এ ঘটনার জের ধরে সোমবার সকালে ব্রাজিল সমর্থকরা আজেন্টিনা সমর্থক শুকুর আলীকে বাসা থেকে ডেকে এনে মারধর করাসহ ধারালো অস্ত্র দিয়ে আহত করে। এসময় তাকে রক্ষায় এগিয়ে আসা স্ত্রী মিনুও প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতের শিকার হন।
আরও পড়ুনঃ 

খুলনায় আর্জেন্টিনার দুই সমর্থককে কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম