খুলনায় আর্জেন্টিনার দুই সমর্থককে কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা

খুলনা প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ২২:০৪আপডেট : ১৮ জুন ২০১৮, ২২:২৯

আহত মো.শুকুর হাওলাদার খুলনা মহানগরীর দৌলতপুরে আর্জেন্টিনার দুই সমর্থককে কুপিয়ে আহত করেছে ব্রাজিল সমর্থকরা। সোমবার (১৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হচ্ছেন, মো.শুকুর হাওলাদার (৩৫) ও তার স্ত্রী মিনু আক্তার (২৫)। তারা দু’জনই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আর্জেন্টিনা প্রথম ম্যাচে ড্র করলে এলাকার ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের তাচ্ছিল্য করতে থাকে। রবিবার রাতে ব্রাজিলও প্রথম ম্যাচে ড্র করার ফলে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের তিরস্কার করে। এ নিয়ে দু’পক্ষে বিতর্ক থেকে উত্তেজনা সৃষ্টি হয়। সোমবার সকালে ব্রাজিল সমর্থকরা জোটবদ্ধ হয়ে আর্জেন্টিনা সমর্থক শুকুর আলীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে আনে। পরে বাড়ির অদূরে হোটেলের সামনে ধারালো অস্ত্র দিয়ে শুকুরকে কুপিয়ে জখম করে। এ সময় শুকুরের স্ত্রী মিনু এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।
ওসি জানান, এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী