কালীগঞ্জে মাছের পুকুরে বিষ, ৭ লাখ টাকার ক্ষতি হওয়ার দাবি

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জুন ২০১৮, ০২:২৭আপডেট : ২১ জুন ২০১৮, ০২:৩৫

ঝিনাইদহে ৫ বিঘা আয়তনের পুকুরে বিষ ঢেলে দিয়ে প্রায় ৭ লাখ টাকার বিভিন্ন প্রকারের মাছ ও রেণু পোনা মেরে ফেলার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট মৎস চাষী। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ জুন) জেলার কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামে। মালিয়াট গ্রামের তিন ভাই আবু তাহের, মেহেদী হাসান ও তাফসির মিলে পুকুরটিতে দীর্ঘদিন ধরে মাছের চাষ করে আসছিলেন। তারা জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা পুকুরের পানিতে ইঁদুর মারা বিষ ঢেলে দেয়। এতে বিভিন্ন প্রজাতির বড় বড়  মাছ ও রেণু পোনা মারা যায়। ঝিনাইদহ

মেহেদী হাসান জানান, তারাই ৫ বিঘা আয়তনের পুকুরটির মালিক। তিন ভাই মিলে দীর্ঘ ৭ বছর ধরে মাছ করে আসছেন তারা। আগে সেখানে পোনা ছেড়ে বড় মাছ উৎপাদন করতেন। এ বছরই প্রথম তারা রেণু পোনার চাষ শুরু করেছিলেন। পুকুরের পানিতে মরা মাছ ভেসে উঠতে দেখলে প্রথমে তারা অক্সিজেন স্বল্পতাকেই কারণ হিসেবে ধরে নিয়েছিলেন।

পরবর্তীতে পুকুর পাড়ে ইঁদুর মারার বিষের (গ্যাস ট্যাবলেট) কৌটা পড়ে থাকতে দেখে তারা ধারণা করেন, পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছে। মরা মাছের কারণে চারপাশে প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। রেণু পোনা ছাড়াও রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ মরে ভেসে ওঠে। ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, এ ঘটনায় তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

মালিয়াট ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম নান্নু পুকুরের মাছের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তত্তিপুর পুলিশ ক্যাম্পের আইসি ( ক্যাম্প ইনচার্জ) এসআই আসাদুজ্জামান জানিয়েছেন, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় ক্ষতিগ্রস্থরা থানায় জিডি করার সিদ্ধান্ত নিয়েছেন।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম