মাগুরায় ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

মাগুরা প্রতিনিধি
২১ জুন ২০১৮, ২০:৪৩আপডেট : ২১ জুন ২০১৮, ২০:৫২

আটক

মাগুরার ইয়াবাসহ ওমর আলি নামে এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ইয়াবা বিক্রির সময় এক সহযোগীসহ তাকে আটক করে মহম্মদপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলো হাফিজার মোল্লার ছেলে ওমর আলি (২৩) ও তার বন্ধু আবুল হোসেনের ছেলে জসিম উদ্দীন (২২)। তারা দুজনেই মহম্মদপুর উপজেলার ভবানিপুর এলাকার বাসিন্দা।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বিজিবি চট্টগ্রাম-৮ ব্যাটালিয়নের সদস্য ওমর আলি ও তার বন্ধু জসিম বুধবার রাত ১১টার দিকে জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে ইয়াবা বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় ওমর আলির কাছ থেকে ৫০ পিস এবং জসিম উদ্দীনের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম