নির্বাচনে বিএনপির আসা, না আসা নিয়ে আলোচনার প্রশ্নই আসে না: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
২২ জুন ২০১৮, ১৬:০৯আপডেট : ২২ জুন ২০১৮, ১৬:১৯

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামরিক শাসনের আমদানি করা জামায়াত, জঙ্গি, যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী ও তাদের দোসর বিএনপি এই পাঁচ দানবকে রাজনীতি ও ক্ষমতা থেকে বাইরে রাখা যায় সেই বিষয়টা আলোচনার বিষয়বস্তু হতে পারে। কিন্তু নির্বাচনে বিএনপির আসা বা না আসা নিয়ে কোনও আলোচনার প্রশ্নই আসে না।

শুক্রবার (২২ জুন) সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘যারা শেখ হাসিনার পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি নিয়ে শর্ত রাখছে তারা বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্রের বীজ বপন করছে। এই দুই শর্ত যারা আরোপ করে তারা নির্বাচন বানচালের ফাঁদ তৈরি করছে। কে নির্বাচনে আসবে, আর কে আসবে না তা আলোচনার বিষয় হতে পারে না। ’

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক ( ডিসি) জহির রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুর রহমান,জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে