খালাতো ভাইয়ের লাশ দেখতে গিয়ে ভ্যান থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

যশোর প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ০৪:৫৬আপডেট : ২৩ জুন ২০১৮, ০৪:৫৬

যশোর ঝিনাইদাহের কালীগঞ্জে কিটনাশক পানে নিহত খালাতো ভাইকে দেখতে যাওয়ার সময় চলন্ত ভ্যান থেকে পড়ে মারুফ হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জুন) বিকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে। মারুফ হোসেন কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মিলন হোসেনের ছেলে।
নিহতের মা রেকসোনা বেগম জানান, তার ছেলে বেলাট দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আজ দুপুরে তারা জানতে পারেন তার বোনের ছেলে ইমন হোসেন মাগুরা আড়পাড়াকান্দি গ্রামে কিটনাশক পান করে আত্মহত্যা করেছে। খবর শুনে তারা একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে ইমনদের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে হাকিমপুর গ্রামে গলাকাটা মসজিদের সামনে পৌঁছালে ভ্যানের চাকায় একটি ছাগলের দড়ি পেঁচিয়ে যায়। তখন চলন্ত ভ্যান থেকে মাটিতে পড়ে মারুফ গুরুতর আহত হয়। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত মারুফের ফুসফুসে প্রচণ্ড আঘাত পায়। এতে তার নাক এবং মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয় এবং সে কারণে তার মৃত্যু হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম