সাতক্ষীরায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০ মাদক ব্যবসায়ী ও জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পযর্ন্ত জেলার আট থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ৭০ পিস ইয়াবাসহ বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ১১ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৭ জন, শ্যামনগর থানা থেকে ৮ জন, আশাশুনি থানা থেনে ৬ জন, দেবহাটা থানা থেকে ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে সাতটি মামলা দায়ের করা হয়েছে।








