শ্রীপুরে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মাগুরা প্রতিনিধি
২৬ জুন ২০১৮, ০৮:০৪আপডেট : ২৬ জুন ২০১৮, ০৮:১০

মাগুরা মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে গত দুই দিনে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশুসহ ১০ জন আহত হয়েছে। আতদের  মধ্যে গুরুতর অবস্থায় ৩ শিশুকে মাগুরা সদর হাসপাতাল এবং একজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার (২৪ জুন) ও সোমবার (২৫ জুন) শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে ৪ শিশুসহ ১০ জনকে পাগলা কুকুরে কামড়ে আহত করে। কুকুরের কামড়ে শিশুদের শরীরে  মাংস, পেটের নাড়ি ও কিডনি পর্যন্ত আক্রান্ত  হয়েছে। আক্রান্তদের মধ্যে গুরুতর জখম অবস্থায় বয়োজিদ, সোহান ও আলিফ নামে তিন শিশুকে মাগুরা সদর হাসপাতালে ও অনিক নমে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, ‘কুকুরে কামড়ানো গভীর ক্ষত নিয়ে তিনটি শিশু হাসপাতালে ভর্তি  হয়ে চিকিৎসা নিচ্ছে।’

স্থানীয় কাদিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিয়ার রহমান জানান, তিনি খোঁজ নিয়ে পাগলা কুকুর নিধনের ব্যবস্থা নেবেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী