বাগেরহাটে চার মাদক ব্যবসায়ী আটক, অস্ত্র উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২৬ জুন ২০১৮, ১৯:৪৪আপডেট : ২৬ জুন ২০১৮, ১৯:৪৪

মাদক ও অস্ত্রসহ গ্রেফতার চার ব্যক্তি

বাগেরহাটে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার বন্দুক ও ৮৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ জুন) বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এই তথ্য জানান।

আটককৃতরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার কচুবুনিয়া গ্রামের ছরোয়ার সরদারের ছেলে মো. বাচ্চু সরদার (৩০), একই গ্রামের আব্দুল আলিম ফকিরের ছেলে কবিদুল ফকির (২২), বিলাল ফকিরের ছেলে মো. জসিম ফকির (২১) এবং একই উপজেলার আলতু বুরুজ বাড়িয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে রুম্মান শেখ।

পুলিশ সুপার বলেন, মোরেলগঞ্জের কচুবুনিয়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় অস্ত্র ও মাদকসহ চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম