নড়াইলের লোহাগড়া উপজেলার মাইটকুমড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফ শেখ (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত আশরাফ মাইটকুমড়া এলাকার ওমর শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আশরাফ শেখ সকালে ঘরে ফ্যান মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। ওই সময় বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে ভুলে যান তিনি। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
ওসি জানান, এ ঘটনায় পরিবারের সদস্যদের কারও কোনও অভিযোগ না থাকায় কোনও মামলা দায়ের করা হয়নি।








