কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রাঘাতে শহিদুল ইসলাম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছেন। রবিবার (১ জুলাই) বিকাল ৫টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া পালপাড়া গ্রামে নিজ ধানক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়।
আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। নিহত শহিদুল ইসলাম গরুড়া পালপাড়া গ্রামের মৃত মারফত আলীর ছেলে।
চেয়ারম্যান মকবুল হোসেন জানান, নিজ বাড়ির পেছনে ধানক্ষেতে কাজ করছিলেন শহিদুল। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।








