ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের কাশিমপুর গ্রামে বজ্রাঘাতে বাদশা মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাদশা মিয়া কাশিমপুর গ্রামের মৃত আব্দুল জলিল খাঁ’র ছেলে।
ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার বিকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে নিজের কচুক্ষেতে যায় কৃষক বাদশা মিয়া । সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।








