কালিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ১৯:৩৬আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৯:৩৬

নড়াইল নড়াইলের কালিয়ায় ভিমরুলের কামড়ে বিনহাজ মোল্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিনহাজ উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. হানিফ মোল্যার ছেলে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে বিনহাজ নিজ বাড়ির গোয়াল ঘরের পাশে আতা গাছে ওঠে। এসময় গোয়াল ঘরের মাচার ওপর থাকা ভিমরুলের বাসায় ওই গাছের ডালের আঘাত লাগলে একাধিক ভিমরুল শিশুটিকে কামড়ে আহত করে। আহত অবস্থায় তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে খুলনার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম