১৫ বছর পর বাবাকে ফিরে পেলেন চাঁদপুরের শাজাহান

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ২১:০৮আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২১:৩২

বাম পাশ থেকে নাতি ফারুক হোসেন, ভাই শাহ আলম, আবুল খায়ের ওরফে লুনু মিয়া ও ছেলে শাজাহান সরকার হারিয়ে যাওয়ার পনের বছর পর চাঁদপুরের মতলবের আবুল খায়ের ওরফে লুনু মিয়াকে ফিরে পেলেন পরিবারের সদস্যরা। চা পানের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। এতদিন কোথায় ছিলেন তা জানতো না কেউ।

এদিকে স্বামী হারানোর শোকে নিখোঁজের কিছুদিন পর মারা যান আবুল খায়েরের স্ত্রী। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে রবিবার দুপুরে সাতক্ষীরার ত্রিশমাইলে তাকে খুঁজে পান ছেলে শাজাহান সরকার। রাতেই বাবাকে নিয়ে চাঁদপুরের মতলব উপজেলার পাঁচকিপাড়া গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি।

রবিবার দুপুরে শাজাহান সরকার বলেন, ‘আমরা ২ ভাই,  ৫ বোন। আমার বাবার বয়স ৫৫ বছর। পনের বছর আগে চা পানের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। ১৫ বছর কোথায় ছিলেন আমাদের জানা ছিল না। আমার বাবা মানসিকভাবে কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন।’

তিনি আরও বলেন, ‘এতদিন বহু জায়গায় বাবাকে খুঁজেছি। আমি দিনমজুর হয়েও বাবাকে দেশের বিভিন্ন জায়গায় খুঁজেছি। বাবার শোকে আমার মা কিছুদিন পরে মারা যান। আপনারা যারা আমার আব্বাকে ফিরে পেতে সহায়তা করেছেন, তাদের ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই।’

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকার চা বিক্রেতা নুর ইসলাম জানান, ‘মাস তিনেক আগে স্থানীয় সাইকেল মিস্ত্রি গাউসের দোকানের সামনে আবুল খায়েরকে পড়ে থাকতে দেখেন। তিনি তাকে তুলে মসজিদের পাশে থাকতে দেন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে তার পরিচয় ও ঠিকানা সংগ্রহ করেন এবং ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের জানান।’

স্থানীয় গণমাধ্যমকর্মী আবুল কাসেম বলেন, ‘নুর ইসলামের কাছ থেকে ঠিকানা সংগ্রহ করে চাঁদপুরের মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাশের শরণাপন্ন হই। এক সময় খোঁজও মেলে লনু মিজ্ঞার পরিবারের। তার একটি কানে সমস্যা জেনেই নিশ্চিত হওয়া যায়, তিনিই সেই হারিয়ে যাওয়া লনু মিজ্ঞা।’

লনু মিজ্ঞার ছোট ভাই শাহ আলম বলেন, ‘সাংবাদিক শ্যামল দাশের কাছ থেকে ভাইয়ের খবর জানতে পারি। এরপর তাৎক্ষণিকভাবে ভাইয়ের খোঁজে বাড়ি থেকে বের হয়ে পড়ি।’

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম