দর্শনা চেকপোস্টে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ জুলাই ২০১৮, ১৯:৪২আপডেট : ১১ জুলাই ২০১৮, ২০:৩২

গ্রেফতারের প্রতীকী ছবি চুয়াডাঙ্গা থেকে আটটি স্বর্ণের বারসহ দীপক মণ্ডল (৫১) ও প্রভাত মল্লিক (৪৫) নামে দুই ব্যক্তিকে আটক করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দারা। বুধবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

আটককৃত দীপক মণ্ডল ঢাকার নওয়াবগঞ্জ এলাকার কান্দামাত্রা মহল্লার খোসাই মণ্ডলের ছেলে এবং প্রভাত মল্লিক একই এলাকার যোগেশ মল্লিকের ছেলে।

যশোর বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার দুপুরে দুই পাসপোর্টধারী যাত্রী স্বর্ণের বারসহ জেলার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় তাদের আটক করা হয়। পরে সাংবাদিকদের সামনেই তাদের দেহ তল্লাশি করে ২.৬ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী