যশোরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ১২:৪৯আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৩:০১

বেনাপোলে ইয়াবাসহ আটক নারীর ছবি যশোরের নাভারণের সাতক্ষীরা মোড় এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ লাকি বেগম (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাভারণ হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে যশোরগামী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ পলিটন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার লাকী বেনাপোলের সাদিপুর গ্রামের হুমায়ুন কবীরের স্ত্রী।

হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ মোড়ে বেনাপোল থেকে ছেড়া আসা যশোরগামী একটি লোকাল বাসে অভিযান চালিয়ে লাকীকে গ্রেফতার করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।

নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ পলিটন মিয়া জানান, ৫০০ পিস ইয়াবাসহ লাকী বেনাপোল থেকে ইয়াবা নিয়ে যশোরে বিক্রির উদ্দেশে যাচ্ছিল। তাকে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।  

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম