ঝিনাইদহে ৪০ ভরি স্বর্ণসহ একজন আটক, প্রাইভেট কার জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ১০:০৮আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১০:০৮

খুলনা

ঝিনাইদহে ৪০ ভরি স্বর্ণসহ ১ জনকে আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকা থেকে এ স্বর্ণ আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে প্রাইভেটকারে করে স্বর্ণ চোরাচালানিরা ভারতে স্বর্ণ পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার এস আই পিন্টু লাল দাস ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ শ্রীকান্ত পাল নামে একজনকে আটক করে। পরে প্রাইভেট কারটি তল্লাশি করে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করে। আটককৃত শ্রীকান্ত পাল মুন্সীগঞ্জ জেলার বাসাইল গ্রামের সুব্রত পালের ছেলে। তারা ঢাকার তাঁতীবাজার থেকে স্বর্ণ এনে ভারতে পাচার করছিল বলে পুলিশ জানিয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের