পুটখালী সীমান্তে ৫০ হাজার মার্কিন ডলারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ১৭:১৫আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৭:১৮

আটক আক্তারুল ইসলাম বেনাপোলের পুটখালী সীমান্তে ৫০ হাজার মার্কিন ডলারসহ আক্তারুল ইসলাম (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। খলসী বাজার থেকে শনিবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। 

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সীমান্তের খলসী বাজারের পাশে অবস্থান নেয়। সীমান্তের দিকে যাওয়ার সময় আক্তারুল ইসলামকে একটি মোটর সাইকেলসহ আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। তাকে ডলার ও মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আক্তারুল ইসলাম পুটখালী গ্রামের ইউছুপ আলীর ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম