কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ০৯:৪৪আপডেট : ১৬ জুলাই ২০১৮, ০৯:৪৫

কুষ্টিয়া কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহর আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী। রবিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শহর আলী কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার মনোয়ার বক্সের ছেলে।

ওসি জানান, মাদকদ্রব্য বেচাকেনার উদ্দেশে একদল মাদক ব্যবসায়ী শহরের কুষ্টিয়া-হরিপুর সংযুক্ত রাসেল সেতুর নিচে অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি চালায়। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়।  তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ জানতে পারে নিহত ব্যক্তি জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শহর আলী। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১২টি মাদকের মামলা রয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি ও ৬ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান