ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ০১:২৭আপডেট : ১৮ জুলাই ২০১৮, ০৮:৩১

ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে আমিরুল ইসলাম ওরফে পঁচা (৪৩) নামের এক ডাকাত সদস্য নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভাতুড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ভায়না গ্রামের রহিম বক্সের ছেলে। গোলাগুলিতে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ।

তিনি বলেন, ‘একদল ডাকাত ভাতুড়িয়া নামক স্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সে সময় র‌্যাবের টহল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে এক ডাকাত সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’

র‌্যাব আরও জানায়, ‘আমিরুল ইসলাম ওরফে পঁচা একজন ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে র‌্যাব সদস্যরা একটি দোনলা বন্দুক, এক রাউন্ড গুলি, দুইটি হাঁসুয়া ও কিছু টাকা উদ্ধার করেছে। নিহত ডাকাত আমিরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।’

/এনএল/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম