মেয়েকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় মায়ের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ০৯:২০আপডেট : ১৮ জুলাই ২০১৮, ০৯:২০

যশোর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে মেয়েকে বাঁচাতে গিয়ে নসিমনের ধাক্কায় সম্পা খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় তার ছোট মেয়ে সেতু (৩) আহত হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) বেলা আড়াইটার সময় যশোর সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া খ্রিস্টান বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শম্পা খাতুন শার্শার বসতপুর পূ্র্বপাড়া গ্রামের আনারুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে যানা যায় শম্পা ইজিবাইকে করে তার ছোট মেয়ে সেতুকে ডাক্তার দেখাতে বাগআঁচড়া বাজারের খ্রিস্টান বাড়ির মোড়ে এসে নসিমন থেকে নেমে ভাড়া দেওয়ার সময় তার মেয়ে সেতু অসাবধানতা বসত মেইন রাস্তার ওপর চলে যায়। এ সময় সাতক্ষীরাগামী একটি নসিমন আসতে দেখে
মা মেয়েকে বাঁচাতে ছুটে গেলে নসিমনের ধাক্কায় সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হুমায়ূন কবীর বলেন, মেয়েকে রাস্তার ওপর থেকে ফিরিয়ে আনতে যেয়ে নছিমনের ধাক্কায় সম্পার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের