বেনাপোল বাজার থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ০৯:৪৪আপডেট : ১৮ জুলাই ২০১৮, ০৯:৫৪

বেনাপোল বাজার থেকে সোনাসহ আটক পাচারকারী বেনাপোল বাজার থেকে ১ কেজি ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বারসহ মিলন হোসাইন (২৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

বুধবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে বেনাপোল বাজার থেকে বাহাদুরপুর সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করে আমড়াখালী বিজিবি সদস্যরা।

বিজিবি  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন স্বর্ণ পাচারকারী বেনাপোল বাজার থেকে সোনার একটি চালান নিয়ে বাহাদুরপুর বাজার হয়ে ভারত সীমান্তে যাবে। এরপর বিজিবি সদস্যরা বাহাদুরপুর সড়কে আগে থেকে গোপন অবস্থানে থাকে। এসময় মিলন হেঁটে যাওয়ার সময় তার সন্দেহজনক গতিবিধি দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১০০ গ্রাম এবং বাজার মূল্য ৫৫ লাখ টাকা। 

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, আটককৃতকে সোনাসহ বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম