কুষ্টিয়ায় মানহানির মামলায় মাহমুদুর রহমানের জামিন

কুষ্টিয়া প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ১৬:৫৬আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৬:৫৬

কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমান

কুষ্টিয়ায় একটি মানহানির মামলায় ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২২ জুলাই) দুপুরে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম এম মোর্শেদ ১০ হাজার টাকা জামানতে মাহমুদুর রহমানের স্থায়ীভাবে জামিন মঞ্জুর করেন।

জামিন লাভের পর ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেলা ১টা থেকে মাহমুদুর রহমানকে আদালত চত্বরে অবরুদ্ধ করে রাখে ও বিক্ষোভ মিছিল করে। বিকেল সাড়ে ৩টায় এ রিপোর্ট পর্যন্ত তিনি আদালত চত্বরে অবরুদ্ধ ছিলেন। সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়ার সদস্য সচিব অ্যাডভোকেট শামীম উল হাসান অপু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহমুদুর রহমান মানহানির একটি মামলায় জামিন নিতে রবিবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির হন। উভয় পক্ষের শুনানির শেষে বিচারক এম এম মোর্শেদে তার জামিন মঞ্জুর করেন। দুপুর ১টার দিকে তিনি সঙ্গীদের সঙ্গে আদালত থেকে বের হওয়ার সময় ছাত্রীলীগের নেতাকর্মীরা তার পথ আটকে দিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার। সেই মামলায় রবিবার মাহমুদুর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করে তাকে স্থায়ী জামিন দেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান