চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আসমানখালি বাজারে বিদ্যুৎ শ্রমিক রাজিব হোসেনকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজিব উপজেলার মোচাইনগর গ্রামের সোনা মিয়ার ছেলে ও বিদ্যুৎ মিস্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার রাত পৌনে ৯টার দিকে রাজিব আসমানখালি বাজারের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আলমডাঙ্গা আসমানখালি পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।








