পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় যবিপ্রবি'র ১২ শিক্ষার্থীর সাজা

যশোর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১০:৩০আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১০:৪৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ১২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদেরকে বিভিন্ন মেয়াদে একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ এই তথ্য দিয়েছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে চারজনকে দুই বছর এবং অন্য আটজনকে এক বছরের জন্য সব একাডেমিক  কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২২ জুলাই) যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ‘এক্সামিনেশন ডিসিপ্লিন কমিটি’র সভায় তাদের বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়। যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে গত ১৬ জুলাই দশ সদস্যবিশিষ্ট ওই কমিটির সভা অনুষ্ঠিত হয়।

‘এক্সামিনেশন ডিসিপ্লিন কমিটি’র সভায় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিলয় চন্দ্র মণ্ডল, রাফিউর রহমান অপূর্ব ও আদনান আহমেদ প্রান্তকে এক বছরের জন্য, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনাস আল হোসাইনকে দুই বছরের জন্য ও একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত খানকে এক বছরের জন্য, পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বারিউল হক মুবীনকে এক বছরের জন্য, গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তোফায়েল প্রধানকে এক বছরের জন্য, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আক্তার হোসেনকে দুই বছরের জন্য, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুশান্ত কুমার দাশ ও মোস্তাফিজুর রহমানকে দুই বছরের জন্য এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাসিম রেজা ইবনে মিওন ও সোহেল রানাকে এক বছরের জন্য সব একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত অধিকাংশ শিক্ষার্থী বাইরে থেকে লিখে নিয়ে পরীক্ষার হলে আসেন এবং উত্তরপত্রে লেখার সময় ইনভিজিলেটর কর্তৃক হাতেনাতে ধরা পড়েন। এছাড়া তারা মোবাইল ফোনে উত্তর ইমেজ ও পিডিএফ আকারে নিয়ে আসেন এবং দেখে দেখে উত্তর লেখার সময় ইনভিজিলেটর তাদের ধরে ফেলেন।

এছাড়া সভায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুল হক, আশরাফী আলম আন্নী ও লুবান মাহফুজের LAP-301 কোর্সটির পরীক্ষা বাতিল এবং ভবিষ্যতে যাতে অসদুপায় অবলম্বনের মতো অপরাধ না করে তার জন্য সতর্ক করা হয়।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম