বেনাপোল কাস্টমসে ২০ কর্মকর্তার রদবদল

বেনাপোল প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১১:৪০আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১১:৪০

বেনাপোল কাস্টম হাউস

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ ও আমদানি রফতানি বাণিজ্যকে আরও গতিশীল করার লক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউসের ২০ কর্মকর্তাকে এক সঙ্গে রদবদল করা হয়েছে। কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়। রবিবার (২২ জুলাই) স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।

 কাস্টমস হাউসে আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আনস্টাফিং শাখায়, নুর মোহাম্মদ শুল্কায়ন গ্রুপ-২ থেকে আই আর এমতে, মোহাব্বত সোবহান বিশেষ পরীক্ষণ  গ্রুপ-১ থেকে চেকপোস্ট কার্গো শাখায়, আজম মোল্যা আমদানি পরীক্ষণ গ্রুপ-৪ থেকে আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে, সমীরণ আচার্য্য শুল্কায়ন গ্রুপ-৫ থেকে পরীক্ষণ গ্রুপ-২ তে, বিল্লাল হোসেন শুল্কায়ন গ্রুপ-৭ থেকে শুল্কায়ন গ্রুপ-১ এ, আবছার উদ্দিন আই আর এম থেকে শুল্কায়ন গ্রুপ-৪ এ, এমদাদুল হক আমদানি পরীক্ষণ গ্রুপ-২ থেকে শুল্কায়ন গ্রুপ-৪ এ, আব্দুস সালাম আমদানি পরীক্ষণ-১ থেকে পরীক্ষণ-৫ এ রদবদল করা হয়েছে। এছাড়া খন্দকার গোলাম মোর্তজা আই আর এম অতিরিক্ত দায়িত্ব প্রশাসন শাখা থেকে বদলি হয়েছেন পরীক্ষণ গ্রুপ-৩ এ, হুমায়ন কবির খান শুল্কায়ন গ্রুপ-১ শাখা থেকে পরীক্ষণ গ্রুপ-১ এ, কামরুল ইসলাম কার্গো শাখা থেকে শুল্কায়ন গ্রুপ-৭ এ, হবিবুর রহমান শুল্কায়ন গ্রুপ-৩ থেকে কার্গো শাখায়, হারুন অর রশিদ কার্গো শাখা থেকে আটক ও ব্যাগেজ শুল্কায়ন শাখায়, মৃনাল কান্তি সরকার শুল্কায়ন গ্রুপ-৪ থেকে পরীক্ষণ গ্রুপ-৪ এ, এসএম আজিজুর রহমান আমদানি পরীক্ষণ গ্রুপ-৫ থেকে শুল্কায়ন গ্রুপ-৬ এ, রাজিয়া সুলতানা রফতানি শুল্কায়ন গ্রুপ-৮ থেকে আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে, নমিতা রায় আন্তর্জাতিক চেকপোস্ট থেকে শুল্কায়ন গ্রুপ-৩ এ, কামরুজ্জামান আটক ও ব্যাগেজ শুল্কায়ন শাখা থেকে শুল্কায়ন গ্রুপ-৫ এ, শুভাশীষ কুমার আমদানি পরীক্ষণ গ্রুপ-৩ থেকে শুল্কায়ন-১ এ রদবদল করা হয়েছে।

চলতি অর্থবছরের ২০১৮-২০১৯ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস হাউসকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫ হাজার ৪৮৩ কোটি টাকা। গত অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৫২৩ কোটি টাকা। সে হিসাবে গত অর্থ বছরের চাইতে এবার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৯৬০ কোটি টাকা।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম