যশোরে গুলিবিদ্ধ দুই লাশ উদ্ধার, নিহতরা ডাকাত দাবি পুলিশের

যশোর প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ০৭:০৭আপডেট : ২৫ জুলাই ২০১৮, ০৮:১৭

যশোর যশোর কোতোয়ালি থানা পুলিশ অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ‘ডাকাতির প্রস্তুতিকালে নিজেদের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হতে পারে।’

জানা গেছে, বুধবার ভোরে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকা থেকে ওই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখানে তিনটি হাঁসুয়া, একটি করাত, কিছু দড়ি ও এক জোড়া স্যান্ডেল পাওয়া যায়।
যশোর কোতোয়ালি থানার এসআই কাইয়ুম মুন্সী বলেন, ‘রাত ২ টা ৫৫ মিনিটে টেলিফোনে খবর পাই, কানাইতলা যাত্রী ছাউনির পাশে ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ পড়ে থাকতে দেখি। পাশেই হাঁসুয়া, করাত, কিছু রশি ও স্যান্ডেল ছিল। এগুলো উদ্ধার করে লাশ হাসপাতালে রেখে আসি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।’
তিনি বলেন, ‘ডাকাতির প্রস্তুতিকালে নিজেদের মধ্যে দ্বন্দ্বে গোলাগুলিতে তাদের মৃত্যু হতে পারে।’ যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজল মল্লিক জানান, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।’
নিহত দুজনের মধ্যে একজনের পরনে চেক লুঙ্গি ও শার্ট এবং অপরজনের পরনে কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি ছিল। নিহতদের বয়স ৩৫ ও ৪৫ বছর হতে পারে। 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম