খুলনায় বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ইমরান নিহত

খুলনা প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১১:১৩আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১১:২৪

বন্দুকযুদ্ধ খুলনায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী ইমরান ওরফে রকি নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুলাই) গভীর রাতে মহেশ্বরপাশা এলাকায় র‌্যাবের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি ও ৩০৮ পিস ইয়াবা উদ্ধার করেছে। 
র‌্যাব-৬ এর এএসপি বজলুর রশিদ জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে মহেশ্বরপাশা এলাকায় টহল দিচ্ছিল র‌্যাব সদস্যরা। এসময় একটি মোটরসাইকেলে করে ৩ জন দ্রুত গতিতে যাচ্ছিল। র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটি থামানোর সংকেত দেয়। কিন্তু চালক না থামিয়ে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরাও তখন মোটরসাইকেলের পিছু নেয়। এসময় মোটরসাইকেল থেকে র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেল থেকে একজন নিচে পড়ে যায়। বাকি দু’জন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা যুবকের নাম ইমরান ওরফে রকি। উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 
র‌্যাব সদস্যরা জানান, ইমরান দৌলতপুর থানার দেয়ানা এলাকার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শেখ মিজানুর রহমান ওরফে হাতকাটা মিজার ছেলে। ইমরানের বিরুদ্ধে হত্যা ও মাদক মামলাসহ ৭টি মামলা রয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম