প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবি’র পাঁচ শিক্ষার্থী

ইবি প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১৫:৩৫আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১৭:২৮

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন ইবি’র পাঁচ শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণে মেধার স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-২০১৭ অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। বুধবার (২৫ জুলাই) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে এ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর হাতে এ পদক তুলে দেন।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাকসুদ ইকবাল, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বুলবুল আহমেদ, ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এসএম নাহিদুল ইসলাম, আইন ও শরিয়াহ অনুষদভুক্ত আইন বিভাগের ওয়াজিদুর রহমান এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রেজানুর রহমান।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব সোহরাব হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অতিথিরা।
উল্লেখ্য, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬৩ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ প্রদান করা হয়েছে। ২০০৫ সাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ প্রদান করতে এই পদক প্রবর্তন করে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম