প্রভাবশালীদের দখলে মাগুরার রামসাগর খাল

মাগুরার প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ১০:৪৬আপডেট : ২৮ জুলাই ২০১৮, ১০:৫৭

রামসাগর খাল দখল করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু ব্যক্তি ও স্থানীয় প্রাভাবশালীদের ছত্রছায়ায়  দখল হয়ে যাচ্ছে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের রামসাগর খাল। খালের জমি দখল করে বাড়িঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় চলতি বর্ষা মৌসুমে উপজেলা সদরের একাধিক বিল ও বাওড়ে  জলাবদ্ধতা দেখা দেওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, খালটি ঘোপ বাওড় হয়ে মহম্মদপুর উপজেলা সদর দিয়ে কাতাশুরের  বিলে গিয়ে মিশেছে। চারশবছরের পুরনো খালটি কৃষকের পরম বন্ধু। সরকারি খাস খতিয়ানভুক্ত এই খালটি স্থানীয়ভাবে রামসাগর খাল নামে পরিচিতি। উপজেলা সদরের কাতলাশুর বিলসহ অন্তত পাঁচটি বিলের ১০ হাজার একর কৃষি জমিতে বর্ষায় পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে সেচের পানির জোগান দিতে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু উপজেলার সদরের বাওজানি এলাকায় পানি উন্নয়ন বোর্ডে  স্লুইচ গেটে এলাকায় খালের দুই পাশ দখল হয়ে গেছে। শুধু পাড় দখল নয়, খালের বুক জুড়ে পাকা ঘর স্থাপন করা হয়েছে। ফলে খালটির স্বাভাবিক পানি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

রামসাগর খাল দখল করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে

স্থানীয় বাসিন্দা সবুর শেখসহ একাধিক ব্যক্তির অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের সামনে খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ হলেও তারা কোনও পদক্ষেপ নিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক প্রভাশালীরা অর্থের বিনিময়ে খালটি অবৈধ দখলদারদের হাতে তুলে দিচ্ছে। আর এ সুযোগে একের পর এক পাকা ঘরবাড়ি নির্মাণ হচ্ছে। যে কারণে এই খালটি দিয়ে বিল ও বাওড়ের পানি নদীতে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলে বর্ষার সময় অতিরিক্ত জলাবদ্ধতা ও শুস্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

সাবিনা ইয়াসমি, মনিরা বেগমসহ অনেকেই খাল দখল করে বাড়িঘর বানিয়েছেন। তারা বলেন, প্রভাবশালীদের অর্থ দিয়ে খালের জমিতে  বাড়িঘর তৈরি করে বসবাস করছেন।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদিকুর রহমান জানান, তিনি খাল দখলের বিষয়ে লিখিতভাবে পনি উন্নয়ন বোর্ডকে অবিহিত করেছেন। পানি উন্নয়ন বোর্ডে চাইলে অবৈধ দখলদার উচ্ছেদে সহযোগিতা করা হবে। 

পানি উন্নয়ন বোর্ডের মাগুরার নির্বাহী প্রকৌশলী এবিএম খান মুজাহেদী খাল দখলের কথা স্বীকার করে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে দখলদারদের নোটিশ দিয়েছে। প্রশাসনের সহযোগিতায় দ্রুত দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হবে।’

 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম