মোংলায় বিএনপির পাঁচ নেতাকর্মী কারাগারে

মোংলা প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ২০:৩০আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২০:৩২

বাগেরহাট মোংলা উপজেলা বিএনপির সভাপতি মৃধা নজরুল ইসলামসহ পাঁচ নেতাকর্মীকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ আটক করে বাগেরহাট জেল হাজতে পাঠিয়েছে। বাগেরহাট বিএনপির কার্যালয়ে এক নেতার মৃত্যুতে অনুষ্ঠিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে অংশ নিতে যাওয়ার সময় শনিবার (২৮ জুলাই) সকালে তাদেরকে আটক করা হয়। বাগেরহাট সদর থানার ওসি  মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মরহুম ওলিউজ্জামান মোজার মৃত্যুতে এক আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। শহরের সরুই দলীয় অফিসে অনুষ্ঠিত এই আলোচনা সভায় যোগদান করতে যাওয়ার পথে বাগেরহাট সদর এলাকা থেকে মোংলা উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মৃধা, শ্রমিক দলের সদর উপজেলা সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমান মোজাম, ডেমা সদরের ইউনিয়ন শ্রমিক দলের যগ্ম-আহ্বায়ক শাফিক হোসেন, যুবদল নেতা জয়নুল পারভেজ সুমন, যুবদলকর্মী তৌহিদ শিকদারকে আটক করে বাগেরহাট ডিবি পুলিশ। মৃধা নজরুল ইসলাম ছাড়া বাকি সবাইকে নাশকতার মামলায় শনিবার বিকালেই বাগেরহাট জেল হাজতে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম