সাতক্ষীরায় তেলবাহী ট্রাকের ধাক্কায় তিব্বতের কর্মকর্তা নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ০৬:৫৫আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৬:৫৯

সাতক্ষীরায় তেলবাহী ট্রাকের ধাক্কায় তিব্বতের কর্মকর্তা নিহত

জ্বালানীবাহী ট্রাকের ধাক্কায় মোশাররফ হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পলাশপোলে সংগ্রাম মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক চালককে আটক করা হয়েছে। নিহত মোশাররফ হোসেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের শেখ আবু ইউসুফের ছেলে। তিনি শিল্প প্রতিষ্ঠান তিব্বতে জ্যেষ্ঠ রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন পেশাগত কাজে বুধবার পৌনে ১০টার দিকে মোটরসাইকেলে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। সংগ্রাম মেডিকেলের সামনে পৌঁছালে মজুমদার ফিলিং স্টেশনের একটি জ্বালানীবাহী ট্রাক পেছন দিক থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক চালক ও ট্রাকটিকে আটক রয়েছে।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম