গড়াই নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে বাড়িঘর, ফসলি জমি

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১২:২৩আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১২:৩৪

বিলীন হওয়ার ঝুঁকিতে থাকা একটি বাড়ি খরস্রোতা গড়াই নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলোহরাচন্দ্র ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বাড়িঘর, ফসলি জমি, গাছপালা ও রাস্তাঘাট। হুমকিতে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানসহ হাটবাজার।

নদীর করাল গ্রাসে যেকোনও সময় ধলোহরাচন্দ্র ইউনিয়নের মাঝদিয়া, উলুবাড়িয়া কাশিনাথপুরসহ লাঙ্গলবাধ বাজারের বেশকিছু জায়গা বিলীন হতে পারে। এরই মধ্যে নদীতে হারিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট, বসতভিটা। জরুরিভিত্তিত ব্যবস্থা গ্রহণ না করলে হুমকিতে পড়বে লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজ, পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা কলোনিসহ বাজারের একটি অংশ।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী এবং শৈলকুপা শাখা কর্মকর্তা  সুলতান মাহমুদ বলেন, এলাকাটি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। জরুরি বরাদ্দ চেয়ে প্রকল্প বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, লাঙ্গলবাধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের পেছন এবং বৃহৎ বাজার প্রতিরক্ষা বাঁধে ভয়াল ভাঙন ধরেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল ধরে নদীগর্ভে হারিয়ে গেছে ইউনিয়নটির কয়েকটি গ্রামের রাস্তাঘাট, ধান, আখ, কলাসহ বিভিন্ন ফসলের জমিও। ইতিমধ্যে বেশকিছু বাড়িঘরের একাংশ এবং বেড়িবাঁধ, বিলীন হওয়ায় মানুষ বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করছে বসতভিটার ভিতর বাহির। নদীতে প্রবল স্রোতে আর ভারী বর্ষণে নিয়মিত ভাঙন কবলিত এলাকা ক্রমেই আগ্রাসী রূপ ধারণ করছে।

কুষ্টিয়া থেকে ভাটিতে আসা গড়াই নদী ঝিনাইদহের শৈলকুপা থেকে লাঙ্গলবাধ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার অংশে প্রবাহিত। ১৯৯০ সালের পর থেকেই বছরের পর বছর গড়াই নদের ভাঙনের করাল গ্রাসে বদলে গেছে ৬নং সারুটিয়া, ৭নং হাকিমপুর ও ৮নং ধলোহরাচন্দ্র ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বড়–রিয়া-কৃষ্ণনগর, মাদলা, কাশিনাথপুর, মাজদিয়া, উলুবাড়িয়াসহ লাঙ্গলবাধ বাজার এলাকা।

এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে  পর্যবেক্ষণ করে যথাযথা ব্যবস্থা গ্রহণ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মিত গড়াই নদীর ভাঙন কবলিত এলাকায় মনিটরিং অব্যাহত রয়েছে। স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা না নিলে ভাঙন রোধ করা সম্ভব নয় বলে সে ব্যাপারেও সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। তবে জরুরি ভিত্তিতে লাঙ্গলবাধ বাজার এলাকার বেশকিছু জায়গা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে প্রকল্প বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম