সাতক্ষীরায় স্কুলছাত্রী অপহরণের মামলায় যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১৮:৩৯আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২০:৩৭

যাবজ্জীবন  

সাতক্ষীরায় এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে ভোলানাথ মণ্ডল (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি ভোলানাথ মণ্ডল জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের গোপীনাথ মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩০ ডিসেম্বর দক্ষিণ শ্রীপুর গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রী বার্ষিক পরীক্ষার ফল আনতে যায়। পথে দক্ষিণ শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একই গ্রামের গোপীনাথ মণ্ডলের ছেলে ভোলানাথ মণ্ডল তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই মফিজুর রহমান গাজী বাদী হয়ে ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি কালিগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৪ এপ্রিল কালিগঞ্জ থানার এসআই আক্কাস আসামি ভোলানাথের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ মামলায় নয়জনের সাক্ষ্যগ্রহণ করে আসামি ভোলানাথের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম