বেনাপোলে ফের ২ কেজি সোনা জব্দ

বেনাপোল প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ১১:২৩আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১১:২৩

বেনাপোলে ফের ২ কেজি সোনা জব্দ যশোরের বেনাপোলে ফের দুই কেজে ওজনের ১১ পিস সোনার বার জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয় দুইজনকে। এ নিয়ে দুই দিনে বেনাপোল সীমান্তে ৭৫ কেজি ওজনের ৬৩৫ পিস সোনার বার উদ্ধার করা হলো।

শুক্রবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে ১১ পিস সোনার বারসহ দুইজনকে আট করে বিজিবি। তারা হলেন দৌলতপুর গ্রামের সফুরা খাতুন (৬২) এবং ভবারবেড় গ্রামের ইয়াছিন আলী (২৫)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে পাচারকারীরা বেনাপোল পোর্ট থানার শিকড়ি সীমান্ত পার হয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান পরিচালনা করে সুরা খাতুন ও ইয়াছিন নামে দুই পাচারকারীকে ২ কেজি ওজনের ১১ পিস সোনাসহ আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের কমান্ডার সুবেদার মনির হোসেন বলেন, ‘উদ্ধারকৃত সোনাসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি