বিএনপি-জামায়াত দিনে দুপুরে মিথ্যাচার করে: তথ্যমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, ১৫:৩৯আপডেট : ১১ আগস্ট ২০১৮, ১৫:৩৯

তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,‘বিএনপি এবং জামায়াত শোকের মাসে জাতির জনকের প্রতি সমবেদনা কিংবা শ্রদ্ধা জানায় না। ওরা দিনে দুপুরে মিথ্যাচার করে ইতিহাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। সুতরাং সরকারকে দোষারোপ করে লাভ নেই, যা সত্য তাই প্রকাশ করা হয়েছে।’ শনিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো চত্বরে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধনের আগে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন,‘বিএনপি-জামায়াত চক্র ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে ষড়যন্ত্রের আন্দোলনে পরিণত করতে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই তাদের এই গাত্রদাহ ও মনের জালা। ছাত্র আন্দোলনের সব দাবি মেনে নিয়ে সরকার তা বাস্তবায়ন করছে। সুতরাং ছাত্র-ছাত্রীদের কাঁধে বন্দুক রেখে কোনও অবস্থাতেই আর পরিস্থিতি ঘোলা করতে পারবেন না।’

বিএনপি-জামায়াতকে শোকের মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ করে জাসদ সভাপতি বলেন,‘না হলে বুঝবো তারা পাকিস্থানের মতোই মিথ্যাচার আর গুজব রটনা করাসহ ইতিহাস বিকৃত করছে।’

তথ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যয় ভার গ্রহণ করেছে সরকার। সাংবাদিকের দাবির সঙ্গে সরকার একমত। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার করা হবে এবং কঠিন সাজা দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নুর-ই-আলম সিদ্দিকী, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) সোহেল মারুফ, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা জাসদের সভাপতি আতাউর রহমান আতাসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম