যশোর সদরে নূরপুর পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে দাহিনূর রহমান দাহিন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১১ আগস্ট) বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। যশোর কোতোয়োলি থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দাহিন যশোর শার্শা উপজেলার কন্যাদহ গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে যশোর শহরের একতা নামে একটি বেসরকারি হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে কাজ করতো।
বাড়ির মালিক দবির মোল্লা জানান, শনিবার দুপুরে প্রতিবেশিরা দাহিনের রুম থেকে পঁচা গন্ধ আসছে বলে জানালে আমরা সেখানে যাই এবং ঘরের মেঝেতে তার লাশ পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
যশোর কোতোয়োলি থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল বাশার জানান, নিহত দাহিন তার রুমে প্রায়ই তিন-চার বন্ধু এসে আড্ডা দিত।কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।








