‘সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার রোধে ব্যবস্থা ’

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ আগস্ট ২০১৮, ১৭:৪৯আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৫১

‘সীমান্ত দিয়ে কোরবানির পশুর চামড়া পাচার রোধে ব্যবস্থা ’ সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্ত দিয়ে ঈদ পরবর্তীতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান। মঙ্গলবার (১৪ আগস্ট) সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান তার সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরায় ২২টি পশুর হাট বসছে। পশুবাহী যানবাহনে কোনও চেকিং করা হবে না। এসব হাটের গবাদিপশু যাতে নির্বিঘ্নে বেচাকেনা হতে পারে সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। হাটে যাতে চাঁদাবাজি প্রতারণা ও জাল টাকার লেনদেন না হতে পারে সে ব্যাপারেও সতর্ক রয়েছে পুলিশ। এছাড়া গবাদিপশু কেনাবেচার সময় মোটা অঙ্কের টাকা বহনের নিরাপত্তা দিতেও প্রস্তুত রয়েছে পুলিশ।’

বাংলাদেশে প্রবেশ করা ভারতীয় গরু বহনে বৈধ কাগজপত্র থাকতে হবে উল্লেখ করে সাজ্জাদুর রহমান বলেন, ‘চোরাচালানরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে পশু আমদানি কিংবা স্থানান্তর করার ব্যাপারে পুলিশ বিশেষভাবে সতর্ক রয়েছে।’

প্রেস ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী মঈনউদ্দিন, অতিরিক্ত পুলিশ সার্কেল মো. ইয়াসিন আলি, অতিরিক্ত পুলিশ সার্কেল অপু সরোয়ার, বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মো. আজম খান, গোয়েন্দা পুলিশ পরিদর্শক আলি আহমেদ হাসেমী ও আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক