বেনাপোল সীমান্তে ৫০০ ভারতীয় শাড়ি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১০:২৭আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১০:৩৮

বেনাপোল সীমান্তে আটক ভারতীয় শাড়ি বেনাপোল পোর্ট থানার শিকড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৫০০ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনও চোরাকারবারিকে আটক করতে পারেনি তারা। উদ্ধার করা শাড়ির আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানিয়েছেন,  রবিবার (১৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় শাড়ির চালানটি উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চোরাকারবারিরা ভারত থেকে বড় ধরনের একটি শাড়ির চালান এনে বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের মাঠের মধ্যে মজুদ করছে। যা যশোরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ও নজরুল ইসলামসহ টহল দলের বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সাড়ে ৫০০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম