খুলনা-৪ আসনে উপনির্বাচন: মনোনয়নপত্র কিনলেন আ. লীগের ৭ প্রার্থী

খুলনা প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১২:৫৯আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৩:১০

খুলনা খুলনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়নপত্র কিনছেন। শনিবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিন ছিল। ওই দিন পর্যন্ত ৭ প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন।

তারা হলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সালাম মুর্শেদী, তেরখাদা উপজেলা চেয়ারম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, জেলা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল ও এস এম খালেদীন রশীদি সুকর্ন। এর মধ্যে মোল্লা জালাল উদ্দিন, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, সুজিত অধিকারী ও এস এম খালেদীন রশীদি সুকর্ন মনোনয়ন জমা দিয়েছেন।

শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খুলনা-৪ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়। রবিবারও মনোনয়নপত্র বিক্রি হবে। একইসঙ্গে রবিবার মনোনয়নপত্র জমাও নেওয়ার শেষ দিন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ বলেন, ঈদের পর দলীয় মনোনয়নপত্র সংগ্রহকারী নেতাদের সাক্ষাতকার নেওয়া হবে। যা পরবর্তীতে প্রত্যেক আগ্রহী প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তফা রশীদি সুজার মৃত্যুর পর আসনটি শূন্য হয়। আগামী ২০ সেপ্টেম্বর এই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক