আগামীকাল খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও শেষ জামাত সকাল ৯টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে । তবে আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকলে সকাল ৮টা ও ৯টায় খুলনা টাউন জামে মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি খুলনা কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে খুলনা বিশ্বদ্যিালয়ে ঈদের জামাত সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কেন্দ্রীয় মসজিদে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট)ঈদের জামাত সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে ঈদুল আজহার ২টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় ১ম জামায়াতে ইমামতি করবেন মসজিদের খতিব হাফেজ মো. ইমরান উল্লাহ এবং সকাল সাড়ে ৯টায় ২য় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গফুর।
এছাড়া কেডিএ আন্তঃজেলা বাস টার্মিনাল জামে মসজিদে জামাত সকাল ৮টায়, খালিশপুর মেঘনা গেট মসজিদে সকাল সাড়ে ৭টায়, দৌলতপুর আঞ্জুমান মসজিদে সকাল ৮টায়, মধ্যডাঙ্গা ঈদগাহ সকাল ৮টায়, কার্ত্তিকুল আল মদিনা মসজিদে সকাল ৮টায়, রেলিগেট বায়তুল ইলাহ মসজিদে সকাল ৮টায়, মধ্যডাঙ্গা নগর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, পল্লবী বায়তুন নূর জামে মসজিদে সকাল ৮টায়, ইসলামবাগ মসজিদে সকাল সাড়ে ৮টায়, মহেশ্বরপাশা বাজার মসজিদে সকাল ৮টায়, খুলনা আলিয়া মাদ্রাসায় সকাল সাড়ে ৭টায়, রূপসা স্ট্যান্ড রোড বায়তুস সড়ক মসজিদে সকাল ৭টায়, হাজী মুহসিন রোড রহমানিয়া মসজিদে সকাল ৮টায়, চিত্রালী দারুস সালাম মসজিদে সকাল ৮টা ও ৯টায়, নূরনগর ইসলাম মিশন ঈদগাহে সকাল ৭টায়, ৩১নং ওয়ার্ডের মহিরবাড়ি বড় খালপাড়স্থ মুজাহিদ পাড়া আল আমিন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, খালিশপুর বায়তুল ফালাহ ঈদগাহে সকাল ৮টায়, মহিরবাড়ী বড়খাল পাড় আল আমিন জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়। দক্ষিণ মোল্লাপাড়া বায়তুল মোয়াজ্জাম জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়। মোল্লাপাড়া জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৩১টি ওয়ার্ডে বিভিন্ন ঈদগাহ ময়দানে এবং স্থানীয় মসজিদসগুলোতেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।








