নড়াইলে ইজিবাইকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৮, ১১:৩৩আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১১:৩৩

  লাশ

নড়াইলে ইজিবাইকের ধাক্কায় নজরুল গাজী (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ আগষ্ট) সন্ধ্যায় নড়াইল শহর সংলগ্ন শেখ রাসেল সেতুর পূর্ব পাশে সীমাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামের হাবিবর গাজীর ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শুক্রবার সন্ধ্যার দিকে অটোভ্যান চালক নজরুল গাজী শেখ রাসেল সেতুর পূর্ব পার্শে নিজ ভ্যানে বসে যাত্রীর অপেক্ষায় ছিলেন।এ সময় একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান চালক নজরুল ব্রিজ থেকে কমপক্ষে ২০ ফুট নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নজরুল ভ্যান চালানোর পাশাপাশি বাবুর্চি হিসেবও কাজ করতেন। এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম